IQNA

সেনেগালে পালিত হল ‘কুরআন দিবস’

23:57 - June 23, 2014
সংবাদ: 1421737
আন্তর্জাতিক বিভাগ: সেনেগালের রাজধানী ডাকারে ইসলামিক আঞ্জুমান ‘লুঘা’র পক্ষ থেকে ২১শে জুনে ‘কুরআন দিবস’ পালিত হয়েছে।

‘leral’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সেনেগালের রাজধানী ডাকারে ইসলামিক আঞ্জুমান ‘লুঘা’র পক্ষ থেকে ২১শে জুনে  ‘কুরআন দিবস’ নামক এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুরআন দিবস উক্ত সম্মেলন লুঘা শহরের কুকা নামক অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইসলামিক প্রকল্পের অগ্রগতির আলোকে কুরআনিক স্কুল ও শিক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকা এবং ইসলামিক সুন্নতের আলোকে আলোচনা করা হয়েছে।
সেনেগালের কুরআনিক বিজ্ঞান বিশেষজ্ঞদের উপস্থিতিতে কুরআনিক স্কুল ও শিক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকা এবং ইসলামিক সুন্নতের বিষয়ে তারা একে অপরের সঙ্গে মত বিনিময় করেছেন।
এ শীর্ষ সম্মেলনের উপান্তে জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের ইসলামিক আঞ্জুমান ‘লুঘা’র পক্ষ থেকে মূল্যবান পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বলাবাহুল্য, এ সম্মেলন ডাকার ইন্টারন্যাশনাল ফরেন ট্রেড সেন্টারে ২১শে জুনে স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
1420674

captcha