Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সুষ্পষ্টভাবে ঘোষণা করেছেন, তিনি আরেকবার ক্ষমতায় এলে ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস এলাকায় বসতি নির্মাণ বন্ধ করবেন না।
ইসরাইলের দৈনিক মারিভ পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে তিনি এ ঘোষণা দেন।
নেতানিয়াহু দাবি করেন, তারা কোনো বসতি উচ্ছেদ করেননি শুধুমাত্র বসতি নির্মাণ বাড়িয়েছেন।"
১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরাইল এ পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস এলাকায় ১২০টি বসতি নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে এবং সেখানে ৫০ লাখের বেশি ইসরাইলি বসবাস করে। আন্তর্জাতিক সমাজ এ বসতি নির্মাণকে অবৈধ বলে মনে করে।
ইসরাইল নতুন করে যে তিন হাজারের বেশি বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে তাতে বিশ্বের বেশিরভাগ দেশ নিন্দা জানিয়েছে।
এদিকে ফিলিস্তিনের ব্যাপারে ইসরাইলের কঠোর অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়ে আছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে উলেখ করা হয়েছে।#