আল্লাহ জুলকারনাইনকে বিশাল রাজত্ব ও ক্ষমতা প্রদান করেছিলেন। তিনি এক সফরে বের হলে সূর্যাস্তের স্থানে পৌঁছলে স্থানীয় লোকেরা ইয়াজুজ-মাজুজ সম্পর্কে অভিযোগ করে।
তিনি তাদের প্রতিহত করতে দেয়াল তৈরি করেন। ইরশাদ হয়েছে, ‘তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ-মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবেন। সে বলল, আমার প্রতিপালক আমাকে এই বিষয়ে যে ক্ষমতা দিয়েছেন তা-ই উত্তম।
সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য কোরো। আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে এক সুদৃঢ় প্রাচীর গড়ে দেব।’ (সুরা : কাহফ, আয়াত : ৯৪-৯৫)। জুলকারনাইনের প্রাচীরের অবস্থান নিয়ে তুমুল বিতর্ক আছে। এর মধ্যে একটি মত হলো প্রাচীরটি জর্জিয়ার উনি অঞ্চলে কাজবেক পার্বত্য এলাকায় নির্মাণ করা হয়েছিল।