IQNA

ইসলাম ও পবিত্র কোরআন শান্তির অগ্রদূত

9:49 - March 04, 2008
সংবাদ: 1632689
ঐশী ধর্ম ইসলাম বাস্তবে শান্তির পতাকাবাহী হিসেবে ভূমিকা রেখে এসেছে, কিন্তু পশ্চিমারা যারা বিশ্বশান্তির অগ্রদূত বলে নিজেদের দাবী করে তারা কখনোই শান্তির প্রতি তাদের অঙ্গীকার রক্ষা করেনি, বলেছেন ইরাকী নারী বুদ্ধিজীবি ইবতেসাম আল কানানি।
শান্তি, নারী এবং ঐশী ধর্ম বিষয়ক আন্তর্জাতিক,বৈজ্ঞানিক ও গবেষণা সেমিনারে তিনি বক্তব্য রাখেছিলেন। তিনি বলেন: যদিও কিছু অজ্ঞ লোক পশ্চিমাদের অন্তসারশূন্য শান্তির আহবানে বিভ্রান্ত হয়েছে, তবুও প্রত্যেকেই জানে যে বিশ্বশান্তি অর্জিত হতে পারে ইসলাম ও পবিত্র কোরআন মানবজাতির কাছে যা উপস্থাপন করেছে তার মাধ্যমে।

তার প্রবন্ধ, ' কোরআনে শান্তির নীতিমালার উপর গবেষনা' উপস্থাপন করার সময় তিনি বলেন: সকল ঐশী নবী সর্বাত্বক চেষ্টা করেছেন ঐশী আদেশ অনুযায়ী শান্তি বাস্তবায়ন করতে।

তিনি বলেনঃ পবিত্র কোরআনের ১৪০ টিরও বেশী আয়াত শান্তি ও সহনশীলতার বিষয়ে এসেছে।

নবী (সা.) ও ইমাম আলী (আ.) শান্তির প্রতি উৎসাহ যুগিয়েছেন এবং ইসলাম শান্তিপূর্ণ সহাবস্থানকে অগ্রাধিকার দিয়েছে এবং সংখ্যালঘু ধর্মীয় সমপ্রদায় খৃস্টান ও ইহুদীদের সম্মান দেখিয়েছে।
captcha