IQNA

কোরআন জাতির আত্মবিশ্বাসকে শক্তিশালী করে

22:08 - March 04, 2008
সংবাদ: 1634802
ইরানের মজলিশের একজন সদস্য বলেছেন যে ইরানী জাতি সব বিষয়ে আল্লাহর রহমতের উপর নির্ভর করে এবং পবিত্র কোরআন ও নবী (সা.) এর পবিত্র পরিবার তাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করছে।
হুজ্জাতুল ইসলাম আলী যাদসার ইক্বনাকে বলেছেন যে ইরানী জাতির আত্মবিশ্বাস বৃদ্ধি একটি নুতন ঘটনা যা বিপ্লবের সময় ও আট বছরের চাপিয়ে দেয়া যুদ্ধে অর্জিত হয়েছে, সে রক্তের মাধ্যমে, যা এই জাতি ইসলামী বিপ্লবকে রক্ষার জন্য উৎসর্গ করেছিলো ।

যাদসার ইরানের মজলিশে জিরোফট এবং আনবার আবাদ এলাকার প্রতিনিধিত্ব করেন । তিনি আরও বলেন: ইরানে ইসলামী প্রজাতন্ত্র পদ্ধতিকে মজবুত করার পূর্বশর্ত হচ্ছে জাতির আত্মবিশ্বাস, যা জাতির ঐক্যের মূলেই গ্রোথিত আছে।

তিনি বলেন: পবিত্র কোরআন জাতিকে বিভিন্ন বিষয়ে কষ্টকর অবস্থা মোকাবিলায় সাহায্য করেছে।

তিনি বলেন: ইরানী জাতি তওহীদে বিশ্বাস করার কারণে এবং আল্লাহর ওপর নির্ভর করার মাধ্যমে সকল চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
captcha