IQNA

ইউ কে-তে মুসলিম যুবক ও সমপ্রদায়ের উপর সম্মেলন

7:49 - March 13, 2008
সংবাদ: 1637144
লন্ডন --- মুসলিম যুবক ও সমপ্রদায়ের সাথে আরো বেশী ফলদায়ক সম্পর্ক তৈরীর জন্য উত্তর ইংল্যান্ডের শহর ব্র্যাডফোর্ডে একটি রিপোর্ট তৈরী হয়েছে যেখানে দক্ষিন এশিয়া থেকে আগত হাজার হাজার মুসলিম বসবাস করে।
'ভুলে যাওয়া কন্ঠস্বরগুলো' নামে একটি রিপোর্ট তৈরী হচ্ছে 'ফরোয়ার্ড থিংকিং' নামে একটি গবেষণা সংস্থার মাধ্যমে। যারা এটি শুরু করেছে গত দুবছরে প্রকাশিত কিছু জরিপ নিয়ে তাদের উদ্বেগ সৃষ্টি হওয়ার পর। যে জরিপগুলোতে দাবী করা হয়েছে তা তরুন বৃটিশ মুসলিমদের মতামত।

'ফরোওয়ার্ড থিংকিং' বা 'অগ্রবর্তী চিন্তা' নামে গবেষণা সংস্থাটি তাদের নিজস্ব জরিপ শুরু করেছে ৬ জন তরুণ ব্রিটিশ মুসলিমের সমন্নয়ে যারা অন্যান্য মুসলমান দলগুলোর বিস্তারিত সাক্ষাতকার নিচ্ছে।

জরিপে অংশগ্রহনকারীরা ছিলো ১৬ বছর ৩০ বছর বয়সী এবং বিভিন্ন জাতি, গোত্র, শিক্ষাগত ও সামাজিক প্রেক্ষাপট থেকে আগত।

গবেষণায় দেখা যায় যে তরুন ব্রিটিশ মুসলিমদের উদ্বেগ ব্রিটেনের অন্যান্য তরুনদের চেয়ে ভিন্ন কিছু নয় যা হলো শিক্ষা, পেশাগত উন্নতি ও পরিবার নিয়ে।

জাতিসংঘের 'সভ্যতাগুলোর মৈত্রি' এর প্রতিনিধি ও পর্তুগালের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ সামপাইও এ সম্মেলনে বক্তৃতা দেবেন।
captcha