তেহরান (ইক্বনা) -- ইরানের কার্টুন হাউসের প্রধান সাইয়্যেদ মাসুদ শোজাই তাবাতাবাঈ বলেছেন, ইসলাম আতংক এবং চিত্রকলার অপব্যবহারের শিকড় নিহিত আছে যায়নবাদীদের শত্রুতামূলক কৌশলের ভেতরে। তিনি বলেন, প্রত্যেক ইসলাম বিরোধী কাজের পেছনেই রয়েছে যায়নবাদী সরকার। যার একটি হচ্ছে অপমানকর কার্টুন।
জনাব সাইয়্যেদ মাসুদ শোজাই তাবাতাবাঈ ইক্বনার সাথে এক সাক্ষাতকারে বলেন যে ইসলাম আতংক ও মুসলিম বিরোধী মনোভাব সম্বলিত প্রত্যেকটি কাজের পেছনেই ইহুদীবাদের প্রভাব লক্ষ্য করা যায়। তারা তাদের বিভিন্ন ষড়যন্ত্র ও উদ্দেশ্য সাধনে চিত্রকলার অপব্যবহার করতে চায় ।
আন্তর্জাতিক হলোকস্ট কার্টুনের উদ্দ্যোক্তা তাবাতাবাঈ মন্তব্য করেন যে যায়নবাদী সরকার প্রত্যেক আন্তর্জাতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জাতিসংঘ ও এর প্রচারণা সংস্থাগুলোর পুঁজি খরচ করে।
তিনি বলেন, তার নিজের চিত্রগুলো মানবজাতির প্রকৃতি বর্ণনা করে এবং নবী (সা.) এর বিরুদ্ধে আঁকা ড্যানিশ ও পোলিশ কার্টুনের বিরোধিতা করে।
তিনি বলেন, ইরানী জনগণ, বিশেষ করে চিত্রকরগণ তাদের ঐশী চিত্রকর্মগুলোকে ওয়েবসাইটি প্রকাশ করে পশ্চিমাদের ইসলাম বিরোধী মনোভাবের প্রতি ঘৃণা প্রকাশ করতে পারে ।