IQNA

কাশ্মীরে ১৫ শতাব্দীর সমজিদের সংস্কার

21:38 - March 16, 2008
সংবাদ: 1638116
শ্রীনগর -- কাশ্মীরের শ্রীনগরের কাছে ১৫ শতাব্দীর এক মসজিদের সংস্কার কাজ হাতে নিয়েছে প্রত্নতত্ত্ববিদগণ।
আলী মসজিদ যা শ্রীনগরের বিখ্যাত ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নির্মিত হয়েছিলো ১৫ শতাব্দীতে কাশ্মীরের শাসক সুলতান হাসান শাহ কর্তৃক।

সংস্কার কাজটি যৌথভাবে সম্পন্ন করার দায়িত্ব নিয়েছে রাষ্ট্রীয় পর্যটন বিভাগ এবং ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচারাল হেরিটেজ।

এই ৬৭০ বছর পুরনো মসজিদটির সংস্কার কাজের উদ্দেশ্য হচ্ছে প্রদেশটিতে ঐতিহ্য পর্যটনকে উৎসাহিত করা।

জরাজীর্ণ এই সমজিদটির সংস্কার ২ ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে আছে এর অবস্থা ও গাঠনিক মেরামত যা প্রায় সম্পন্ন হয়ে এসেছে আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ রুপী ব্যয় হওয়ার পর।
captcha