সেক্রেটারী জেনারেল ইকমালুদ্দীন ইহসানগলু বলেছেন, আমরা অবশ্যই ধর্মকে অপমান করার জন্য বাকস্বাধীনতাকে ঢাল হিসাবে ব্যবহার করতে দিতে পারিনা। তিন দিন ব্যাপী "জাপান ও ইসলামী বিশ্বের মাঝে সংলাপ" অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমি অবশ্যই বলবো যে ডাচ সরকার এবং ও আই সির মধ্যে ইতিবাচক উন্নতি হয়েছে এবং আমরা ডাচ সরকার কর্তৃক ছবিটি প্রদর্শিত হওয়া বন্ধ করার নতুন পদক্ষেপের অপেক্ষা করছি।
বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণকারীরা ও আই সির সেক্রেটারী জেনারেলের অভিমতকে সমর্থন জানান এই বলে যে ডেনমার্ক ও হল্যান্ড যেন অবশ্যই মুসলিমদের উস্কানী দেয়া থেকে বিরত থাকে।
ইহসানগলু দুটি ইউরোপীয় দেশকে আহবান জানান যেন তারা বিশ্বব্যাপী ১ - ৭ বিলিয়ন মুসলমানের অনুভূতিকে সম্মান করেন। তিনি বলেন, প্রথমে আমাদের অপমান প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সংবাদ মাধ্যমকে অপব্যবহার রোধ করতে হবে।
ভারতীয় একজন সাংবাদিক বলেন, শান্তি সমঝোতা ছাড়া সম্ভব নয়। সমঝোতা সংলাপ ছাড়া সম্ভব নয় এবং সংলাপ সম্মানাধিকার ছাড়া সম্ভব নয়। তিনি বিভিন্ন বিশ্বাসের লোকদের পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখানোর আহবান জানান। তিনি বলেন, আমি কি হিটলারের কারণে খৃস্টান ধর্মকে দোষারোপ করি অথবা মুসোলিনির জন্য ভ্যাটিক্যানকে? করি না, কারণ তা ভুল হবে। ঈসা (আ.) কখনো গণহত্যা সমর্থন করেননি। একইভাবে নবী মুহাম্মদ (সা.) আমাদের একটি ধর্ম দিয়েছেন যা শান্তির আহবান জানায়।
তিনি আরও বলেন, 'ইসলাম ও পশ্চিমা বিশ্ব' এ ধরনের শব্দ সমষ্টি ভুল। কারণ ইসলাম একটি ধর্ম ও পশ্চিমা বিশ্ব একটি ভৌগোলিক বিষয়।
বাহরাইনের রাষ্ট্রদূত ডঃ দাফের এ, জাপানী সংবাদপত্র সম্পাদক সুতমুইশি আই, শিক্ষাবিদ আইজি নাগাসাওয়া গত মঙ্গলবার বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন। মঙ্গলবার জাপানী রাষ্ট্রদূত শিগেরু নাকামুর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।