IQNA

ইসলাম বিদ্বেসী ছবির নিন্দা করেছে সিঙ্গাপুর

23:40 - March 31, 2008
সংবাদ: 1639498
সিঙ্গাপুর শনিবার দিন গার্ট উইল্ডার্সের অন লাইন ছবির নিন্দা করে বলেছে যে তা মুসলমানদের জন্য অপমানজনক।
সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সিঙ্গাপুরের উপ প্রধান মন্ত্রী ওং ক্যান সেং লিখিত উত্তর দিয়ে বলেন, ছবিটির প্রচার দুঃখজনক এবং বাক স্বাধীনতা অন্য কারও ধর্ম ও বর্ণকে অপমান করার লাইসেন্স দেয় না।

তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন যে সিঙ্গাপুরবাসী যুক্তিসংগতি শান্ত প্রতিক্রিয়া জানাবে যেভাবে তারা ড্যানিশ কার্টুনের ব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়েছে।

কারণ সিঙ্গাপুরের নাগরিকরা জাতিগত ও ধর্মীয় সুসম্পর্ককে মূল্য দেয় যেভাবে তারা এখন তা উপভোগ করছে।

একটি আলাদা বিবৃতিতে সিঙ্গাপুরের ন্যাশনাল কাউন্সিল অব চার্চেস ছবিটির মুক্তিকে নিন্দা জানিয়েছে এই বলে যে তা ইসলামকে অবমূল্যায়ন করে এই বলে যে তা একটি হিংসাত্মক ও আক্রমণাত্মক ধর্ম।

এ ধরনের চিত্রায়ন সত্যকে বিকৃত করে কারণ লক্ষ লক্ষ মুসলিম রয়েছে যারা শান্তি ভালোবাসে এবং সহনশীল।

কাউন্সিল আরো বলেছে যে ছবিটি পরিষ্কারভাবে অপমানজনক এবং মুসলিমদের আঘাত করবে। এর প্রচারণা সম্পূর্ণ দায়িত্বহীন কাজ।
captcha