সৌদী দৈনিক আল ওয়াতান অনুযায়ী ডাচ বিচার মন্ত্রী ডানপন্থী ডাচ রাজনীতিকের চলচ্চিত্রকে মুসলমান ও সারা বিশ্বের প্রতি অপমান হিসেবে উল্লেখ করেছেন।
বিচার মন্ত্রী চরমপন্থী রাজনীতিকের সমালোচনা করে বলেন যে ডাচ সরকারের উচিত কার্যক্রম গ্রহণ করা যেন পরিস্থিতির উন্নতি হয় এবং শান্তিপূর্ণভাবে পাশাপাশি বাস করার ধারণার উন্নতি ঘটায়।
অন্য একজন চরমপন্থী রাজনীতিক প্রাক্তন অবিভাসন মন্ত্রী রাইটা ভারডংক বলেছেন তিনি উইল্ডার্সকে সমর্থন করেন এবং তিনি নিজেকে ডাচদের জাতীয় চরিত্র রক্ষার্থে উৎসর্গ করবেন। তিনি এই উস্কানিমূলক মন্তব্য করেন তার রাজনৈতিক দল 'নেদারল্যান্ডের জন্য গৌরবান্বিত' এর অনুষ্ঠানিক যাত্রার দিনে।
ভারডংক বলেছে ডাচ সংস্কৃতি এবং অনেক ধরনের স্বাধীনতা বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা এখন চাপের মুখে আছে।
প্রাক্তন ডাচ মন্ত্রী আর্নস্ট হার্শ বিশ্বাস করেন নেদারল্যান্ডে একটি গভীর স্রোত বইছে এই অনুভুতি নিয়ে যে ডাচ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে কারণ ক্রমেই ডাচরা বাধ্য হচ্ছে নতুন নতুন সংস্কৃতি গ্রহণ করতে।