লর্ড নাযির আহমাদ ইসলাম অনলাইনকে বলেন, আমরা চাচ্ছি গোত্র নেতা, বিদ্রোহী দলগুলো, সুশীল সমাজ, অভ্যন্তরীণভাবে বাস্তুহারা লোকদের প্রতিনিধি, রাজনৈতিকদলসমূহ এবং দারফুরের নিশ্চুপ সংখ্যাগরিষ্ঠ জনগণকে একত্রে আনতে। আমরা আসন্ন একটি সম্মেলনের জন্য একটি এজেন্ডা ও স্থান নির্বাচন করতে চাই।
লর্ড আহমাদের সাথে যোগ দিয়েছেন বিখ্যাত সাংবাদিক ও নওমুসলিম ইভন রিওলী এবং মানবিক সাহায্যের দল মুসলিম হ্যান্ডস এর সাইয়্যেদ লাখতে হাসনাঈন।
তারা দারফুরে এক শান্তি মিশন থেকে দুদিন আগে ফিরেছেন যেখানে উদ্যেগের প্রথম পর্যায় হিসেবে তারা উপজাতীয়, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেছেন।
রিওলী বলেন, আমরা সেখানে গিয়েছিলাম শুনতে, লেকচার দিতে নয়। আমরা সেখানে গিয়েছিলাম মুসলিমদের সাথে মুসলিম হিসেবে কথা বলতে। আফগানিস্তানে তালেবান কর্তৃক আটক হওয়ার পর থেকে ইভন রিওলী বিখ্যাত হয়ে ওঠেন।
রিওলী বিশ্বাস করেন দারফুরের নিশ্চুপ সংখ্যাগরিষ্ঠ জনগণকে শান্তি প্রতিষ্ঠায় অবশ্যই ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, দারফুরের লোকেরা তাদের সমস্যা কাটিয়ে উঠতে এবং তাদের জন্য সবচেয়ে ভালো কী তা বের করতে সক্ষম।