IQNA

কিউবায় প্রথম ইসলামিক সেন্টার খোলা হচ্ছে

23:16 - May 09, 2008
সংবাদ: 1650437
কিউবার সরকার রাজধানী হাভানাতে প্রথম ইসলামিক সেন্টার খোলার জন্য সুবজ সংকেত দিয়েছে।
সৌদী আরবের আল ওয়াতান দৈনিক জানিয়েছে যে ল্যাটিন আমেরিকার ইসলামী সংস্থার সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ ইউসেফ হাজার জানিয়েছেন, গতবছর থেকে সংস্থাটি কিউবার ল্যাটিন আমেরিকাতে প্রথম ইসলামী সেন্টার খোলার বিষয়ে সরকারের সাথে আলোচনা করে আসছিলো ।

তিনি বলেন, কিউবাতে কাথলিক খৃস্টানদের প্রতিষ্ঠান সমূহের পাশাপাশি এটিই হবে কিউবাতে প্রথম ইসলামী প্রতিষ্ঠান। তিনি বলেন, গত কয়েক বছর ধরে দেশটিতে ইসলামী কর্মকান্ড বৃদ্ধি পেয়ে চলেছে।

এক মন্তব্যের অন্য এক জায়গায় তিনি বলেন, সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে জুন মাসের ৪ থেকে ৭ তারিখে ভেনিজুয়েলাতে যেখানে ল্যাটিন আমেরিকারতে মুসলিমদের অবস্থা পুনরায় পর্যালোচনা করা হবে।
captcha