IQNA

ছাত্রদের ২৩তম কsরআন উৎসব রোববারে শুরু হতে যাচ্ছে

22:49 - May 17, 2008
সংবাদ: 1652772
ছাত্রদের ২৩তম জাতীয় কsরআন উৎসব মিস্তান বেলুচিস্তান বিশ্ববিদ্যায়ে ১৮ই মে শুরু হতে যাচ্ছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ ছাত্র এই কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

আয়োজকরা অংশগ্রহণকারীদের অভ্যর্থনা জানাতে শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠান রোববার দিন অনুষ্ঠিত হবে এবং চলবে মঙ্গলবার পর্যন্ত।

জিহাদ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ম্যানেজারগণ যারা সারা দেশে কুরআন প্রচার ও শিক্ষা দানে তৎপর রয়েছেন তারা এবং সিস্তান বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।

অংশগ্রহণকারীরা ৮টি বিভাগে প্রতিযোগিতা করবে, যেমন, তেলাওয়াত, গবেষণা, তারতীল, ৫,১০,২০ পারা ও পুরো কুরআন মুখস্থ বিভাগ, অনুবাদ এবং ব্যাখ্যা ইত্যাদি। ছেলেরা ও মেয়েরা আলাদাভাবে প্রতিযোগিতা করবে।

কুরআনের বিখ্যাত ও প্রবীণ শিক্ষকগণ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিক কুরাআন প্রতিযোগিতার বিচারক আব্বাস সালিমী উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান পরিচালনা করবেন এবং বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
captcha