কেনিয়াতে ইরানের কালচারাল এটাশে জনাব আলী বাঘেরী ইকনাকে বলেন, সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেইনী (র.) এর ১৯তম মৃত্যবার্ষিকীর আগের দিন, যেখানে সম্মানিত শীয়া ও সুন্নী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
নিপীড়িতদের বিষয়ে হযরত ইমাম খোমেইনী (র.) এর ভিন্নধর্মী অবস্থান এবং নির্যাতিত ফিলিস্তীনিদের প্রতি তার দৃষ্টিভঙ্গি অনুষ্ঠানে আলোচিত হয়েছে বলে জনাব বাঘেরী জানান।
কেনিয়াতে ইরানের কালচারাল এটাশে তার বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, আমি আমার বক্তব্যে নির্যাতিতদের প্রতি ইসলামী বিপ্লবের পিতা মরহুম ইমাম খোমেইনী (র.) এর কুরআনী ধারনাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি।
তিনি বলেন, ইমাম খোমেইনী বিশ্বাস করতেন বিশ্বের নির্যাতিত মানুষেরা একদিন তাদের আত্মাকে ও তাদের দেশকে অধিপত্যবাদী শক্তিগুলোর হাত থেকে মুক্ত করবে এবং তা একটি ঐশী অঙ্গীকার।