IQNA

মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর অবমাননাকারী পত্রিকার বিরুদ্ধে আদালতে দায়ের করা ‘জিলান্দপোস্টান’ মামলার রায়ের বিরুদ্ধে ডেনমার্কের সুপ্রিমকোর্টে আপিল করা হবে

16:27 - August 02, 2008
সংবাদ: 1673700
ডেনমার্কের ৭টি ইসলামী দল ও সংগঠন বৃহস্পতিবার ঘোষণা করেছে, ইসলামের মহান নবী হযরত মোহাম্মদ (সা:)কে অবমাননা করে কার্টুন প্রকাশ করায় ডেনমার্কের দৈনিক ‘জিলান্দপোস্টান’ এর বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের বিরুদ্ধে সেদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল করা হবে ।
বার্তাসংস'া প্রেস ইন্টারন্যাশনাল ইউনাইটেডের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, ডেনমার্কের একটি আদালত ইসলাম অবমাননাকারী দৈনিক ‘জিলন্দপোস্টান’ এর বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দেয়ার পর সেদেশের ৭ টি ইসলামী দল ও সংগঠন এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল করার সিদ্ধান- নেয়। ডেনমার্কের ভিবোর্ক শহরের আদালত সমপ্রতি চতুর্থবাবের মতো ইসলামের মহান নবী হযরত মোহাম্মদ (সা:)এর আবমাননাকারী দৈনিকের বিরুদ্ধে ইসলামী সংগঠগুলোর দায়ের করা মামলা খারিজ করে দেয়। ডেনমার্কের ইসলামী সংগঠন ‘ঈমান’ এর মুখাপাত্র বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আইনী লড়াই অব্যাহত থাকবে। উল্লেখ্য, ডেনমার্কের দৈনিক জিলন্দপোষ্টান ২০০৫ সালে ইসলামের মহান নবী হযরত মোহাম্মদ (সা:)কে অবমাননা করে কার্টুন প্রকাশ করলে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে । বিশ্বের মুসলমানরা ইসলাম অববাননাকারী এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে দৃষ্টান-মূলক শাসি- দাবি করলেও দুর্ভাগ্যজনকভাবে এখনপর্যন- এই ঘটনার কোন সুবিচার হয় নি। #
276806
captcha