IQNA

তুরস্কের বলিজিলর শহরের এক কোরআন শিক্ষা কেন্দ্রে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৬ জনে দাঁড়িয়েছে ।

15:33 - August 03, 2008
সংবাদ: 1674041
তুরস্কের বলিজিলর শহরের এক কোরআন শিক্ষা কেন্দ্রে দূর্ঘটনায় এপর্যন- ১৬ জন কোরআন শিক্ষার্থী নিহত ও অপর ২৬ জন আহত হয়েছে ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস'া ইকনা জানিয়েছে, তুরস্কের কুনিয়ে প্রদেশের বলিজিলর শহরের কোরআন শিক্ষাকেন্দ্রের একটি ভবন সম্পূর্ণভাবে ধ্বসে পড়লে এতে অন-ত: ১৬ জন নিহত ও ২৬ জন আহত হয়। ধ্বংসস'পের নিচে আরো কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আটকে পড়ে আছে বলে প্রাপ্ত খবরে জানা গেছে । আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । অপর এক খবরে জানাগেছে, ধ্বংস'পের নিচ থেকে এ পর্যন- ২১ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে দুজনের অবস'া গুরুতর।
বলিজিলর শহরের গভর্ণর মোহাম্মদ দামিরাল জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ফলে এই দূর্ঘটনা ঘটেছে।#

276866
captcha