IQNA

পবিত্র কোরআনের অমিয় বাণি প্রকাশ করার ক্ষেত্রে শত্রুরা কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না : মাজার শরীফের জুমআর নামাযের ইমাম

12:23 - August 24, 2008
সংবাদ: 1680017
আফগানিস-ানের মাজার শরীফের জুমআর নামাযের ইমাম বলেছেন, পবিত্র কোরআনের অমিয় বাণি প্রকাশ করার ক্ষেত্রে শত্রুরা কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না ।
আফগানিস-ান থেকে বার্তাসংস'া ইকনা জানিয়েছে, মাজার শরীফের জুমআর নামাযের খতিব হোজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হেইদার হাশেমী গত শক্রবার জুমআর নামাযের খুতবায় বলেছেন, এটা দাবী করা যাবে না যে পবিত্র কোরআন কেবলমাত্র মুসলমানদের জন্যই নাযিল করা হয়েছে । কারণ যেকোন মানুষ পবিত্র কোরআন থেকে জ্ঞান অর্জন করতে পারে এবং এর সাথে ধর্মীয় অকিদা বিশ্বাসের কোন সম্পর্ক নেই । তবে তিনি বলেন তাকওয়ার মাধ্যমে পবিত্র কোরআন থেকে সুফল অর্জন করা সম্ভব । তিনি বলেন, মোত্তাকি তারাই যারা পবিত্র কোরআনের শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগিয়ে থাকেন। জনাব হাশেমী পবিত্র কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, নবী করিম (সা:) এর একটি অন্যতম দায়িত্বই ছিল পবিত্র কোরআনের বাণীকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া । তাই কোন ভয় ভীতি ছাড়াই এই মহান কাজ চালিয়ে যাওয়া উচিত । তিনি আরো বলেন, ইসলামের আলেম-ওলামাগণ তাদের লক্ষ্যে পৌছুক শত্রুরা তা কখনোই চায় না । আর এ কারণেই তারা সবসময় মুসলমানদের যেকোন ধর্মীয় তৎপরতার বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এমনকি তাদের এসব প্রতিবন্ধকতা সৃষ্টির মূল লক্ষ্যই হলো পবিত্র কোরআনের বাণিকে স-ব্ধ করে দেয়া । কিন' মুসলমানদের জিহাদী চেতনা ও ইমানী শক্তির কাছে শত্রুদের সকল ষড়যন্ত্রই ব্যর্থ হবে। #284382
captcha