IQNA

কুদস শরীফ মুসলমানদের ঐক্য ও সংহতির প্রতীক

20:49 - October 16, 2008
সংবাদ: 1698051
কুদস দখলদার ইহুদিবাদী ইসরাইলকে মোকাবেলা করতে হলে মুসলমানদের ধর্মীয় ও রাজনৈতিক মতপার্থক্যের উর্ধ্বে উঠতে হবে
ইরানের কোরঅান বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সোমবার এক বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে সোমবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ৬ ষ্ঠ আন্তর্জাতিক কুদস সম্মেলন শেষ হয়েছে । বিবৃতিতে কুদস শরীফের ঐতিহাসিক ও ইসলামী নিদর্শন ধ্বংস করার ইসরাইলী ষড়যন্ত্রের মোকাবেলায় মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে । বিবৃতিতে বলা হয় ইসরাইলের ধ্বংসাত্মক পরিকল্পনা থেকে কুদস শরীফকে রক্ষাকরা বিশ্বের ন্যায়কামী ও স্বাধীনচেতা মানুষের বিশেষ করে ইসলামী উম্মার দায়িত্ব। আর এক্ষেত্রে ফিলিস্তিনী জাতিকে নিজেদের মধ্যকার সকল মতপার্থক্যের অবসান ঘটিয়ে সর্বশক্তি দিয়ে দখলদারদের মোকাবেলা করতে হবে। এছাড়া বিবৃতিতে ইসলাম ও খ্রীষ্টানদের পূণ্যভূমি বায়তুল মোকাদ্দাসকে রক্ষায় আরব ও ইসলামী দেশগুলোসহ আন্তর্জাতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানানো হয়। ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবার বেলায়েতী, ইরানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আকবর মোহতাশেমী পুর, বিশ্বমুসলিম ওলামা পরিষদের সভাপতি ইউসুফ কারজাভী, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান খালেদ মাশআলসহ আফ্রিকা ও ইসলামীদেশগুলোর আরো বেশকয়েকজন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের অংশগ্রহণের মধ্যদিয়ে গত শনিবার কাতারের রাজধানী দোহার হোটেল শেরাটনে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক কুদস সম্মেলন শুরু হয়েছিল । # 306747
captcha