IQNA

বসনিয়ার মুসলিম গণহত্যার স্মৃতি ভুলে যাওয়ার নয়

22:41 - November 17, 2008
সংবাদ: 1709416
বসনিয়া হার্জেগোবিনার মুফতি বলেছেন, বসনিয়োর যুবারনিক অঞ্চলের মুসলমানদের উপর নৃশংস গণহত্যার স্মৃতি ভুলে যাওয়ার নয় ।
দৈনিক ইয়ানী আওয়াজ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনার বলকান শাখা জানিয়েছে, বসনিয়া হার্জেগোবিনার মুফতি মোস্তফা আফান্দি তাসারিচ যুবারনিক অঞ্চলের মুসলমানদের উপর নৃশংস গণহত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, এই বর্ববর অপরাধযজ্ঞের নিন্দা জানানো ছাড়া এব্যাপারে অনুভূতি প্রকাশের আর কোন ভাষা আমার জানা নেই । তিনি গুরুত্বারোপ করে বলেন, এই বর্বর অপরাধযজ্ঞের হোতারা কখনোই শান্তি পেতে পারে না। কেননা এই নৃশংস অপরাধযজ্ঞের হোতারা মহান সৃষ্টিকর্তার কাছে তো বটেই এমনকি তাদের নিজেদের বিবেকের কাছেও জবাবদিহি করতে বাধ্য । তিনি এই ঘটনা উপলক্ষে ইউরোপে ১১ ই জুলাই সাধারণ শোক দিবস পালনের জন্য প্রস্তাব পাশের উপর গুরুত্বারোপ করে বলেন, যদি ইউরোপীয় পার্লামেন্টের কোন প্রতিনিধির এই প্রস্তাব পাশের ব্যাপারে কোন আপত্তি কিংবা সংশয় থেকে থাকে তাহলে তার এই গণহত্যায় শহীদদের কবরস্থান পরিদর্শণ করা উচিত । কেননা আমি নিশ্চিত যে এই মর্মান্তিক ও বেদনাবিধূর স্মৃতি স্মরণ করার পর কোন বিবেকবান মানুষ এই প্রস্তাবের বিরোধীতা করতে পারে না। উল্লেখ্য, ৯০ এর দশকের প্রথমার্ধে বসনিয়া হার্জেগোবিনার যুদ্ধে দুই দিনে ৮ হাজারেরও বেশি মুসলমানকে ‍নৃশংসভাবে হত্যাকরা হয় । এই ঘটনা মানবেতিহাসের এক ভয়াবহ ঘটনা । বসনিয়ার মুসলমানরা প্রতি বছর এই দিনটিতে শোকদিবস পালন করে আসছে । # 320652
captcha