সৌদিআরবের আন্তর্জাতিক ইসলামী বার্তাসংস্থা ( IINA ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের বিশিষ্ট মহিলা চিত্র শিল্পী ‘লিনা হেশম কাজর’ এর আকা মসজিদে নববীর অন্তত: ২৮ টি ছবি এই প্রদর্শণীতে স্থান পায় । এই প্রদর্শণীতে শৈল্পিক দৃষ্টিকোন থেকে আঁকা মসজিদে নববীর নানা ধরনের ছবি ঠাঁই করে নেয়ার পাশাপাশি মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর জীবনের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার স্মৃতিবিজড়িত অনেক কাল্পনীক ছবি স্থান পায় । উল্লেখ্য সৌদি আরবের জেদ্দায় গত বৃহস্পতিবার থেকে দশদিন ব্যাপী মসজিদে নববী (সা:) এর ছবি প্রদর্শণী শুরু হয়েছে ।# 326308