IQNA

ফিলিস্তিনের মাহমূদ আব্বাসের নেতৃত্বাধিন সরকারের কোন বৈধতা নেই : মার্কিনযুক্তরাষ্ট্রের মুসলিম বুদ্ধিজীবী মহল

14:09 - February 10, 2009
সংবাদ: 1742572
মার্কিযুক্তরাষ্ট্রের আরব বংশদ্ভোত ১০০ জনেরও বেশি মুসলিম লেখক, চিন্তবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এক বিবৃতিতে বলেছেন, মাহমূদ আব্বাসের নেতৃত্বাধিন ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের কোন বৈধতা নেই ।
সংবাদ মাধ্যম আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিযুক্তরাষ্ট্রের আরব বংশদ্ভোত ১০০ জনেরও বেশি মুসলিম লেখক, চিন্তবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এক বিবৃতিতে বলেছেন, গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা একথা প্রমাণ করেছে যে দখলদার ইহুদিবাদীদের সাথে কখনোই শান্তিপূর্ণভাবে বসবাস করা সম্ভভ নয় এবং বছরের পর বছর ধরে ইসরাইল সরকারের সাথে ফিলিস্তিনের স্বাশাসন কর্তৃপক্ষের আলোচনা ছিল সম্পূর্ণ অর্থহীন । বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় ইসরাইলী গণহত্যা অতিসহজেই ভুলে যাওয়ার মতো কোন ঘটনা নয় । কারণ ইসরাইলের এই অমানবিক হামলার বিরুদ্ধে গাজার মানুষের দৃঢ় প্রতিরোধ জালেমের বিরুদ্ধে মজলুমের জয়ের নয়া ইতিহাস রচনা করেছে ।বিবৃতিতে ইসরাইলের বর্বর আগ্রাসন মোকাবেলায় গাজার সংগ্রামী মানুষের সাহসী ভূমিকার প্রশংসা করার পাশাপাশি গাজার নিরপরাধ মানুষের উপর নির্বিচার হামলায় যেসব মানুষ সহযোগিতা করেছে তাদের প্রতি নিন্দা জানানোর জন্য বিশ্ব সমাজের প্রতি আহবান জানানো হয় । একইসাথে বিবৃতিতে ফিলিস্তিনী শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার পাশাপাশি ফিলিস্তিনী জাতির অধিকার প্রতিষ্ঠায় দেশটির সকল দল ও গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয় । # 360505
captcha