IQNA

ইরাকের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যেই সম্প্রতি ইমাম হোসাইন (আ:) এর মাজার জিয়ারত কারীদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে

10:19 - February 17, 2009
সংবাদ: 1744997
ইরাকের শিয়া ওলামা পরিষদের সচিব আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ বাকের মেহরী বলেছেন ইরাকের শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে সহিংসতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সম্প্রতি ইরাকের শিয়া মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
বার্তাসংস্থা আসওয়াতুল আরক এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরাকের শিয়া ওলামা পরিষদের সচিব আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ বাকের মেহরী শনিবার ইরাকের সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রাসূল (সা:) এর প্রিয় দৌহিদ্র ও বেহেশতের যুবকদের সরদার ইমাম হোসাইন (আ:) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষ্যে কারবালায় ইমামের মাজার শরীফ জিয়ারত করতে আসার পথে একদল শিয়া মুসলমানের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইরাকের শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে সংঘাত বাধিয়ে দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবেই উগ্রবাদী গোষ্ঠীগুলো শুক্রবার দক্ষিণ বাগদাদে শিয়া মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালায় । তিনি গুরুত্বারোপ করে বলেন, ইমাম হোসাইন (আ:) এর প্রতি আহলে বায়েত প্রেমিকদের যে গভীর ভালোবাস রয়েছে তাতে বিন্দুমাত্র বিচ্যুতি ঘটানোর কোন ক্ষমতা কারো নেই ।তবে তিনি শত্রুদের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আহলে বায়েতের অনুসারীদের সচেতন থাকার আহবান জানান ।উল্লেখ্য গতশুক্রবার ইমাম হোসাইন (আ:) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষ্যে কারবালায় ইমামের মাজার শরীফ জিয়ারত করতে আসার পথে একদল শিয়া মুসলমানের উপর সন্ত্রাসী হামলায় ৭৫ জনেরও বেশি মানুষ হতাহত হয়। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে ।# 364159
captcha