ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ বেহেশতি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন বিভাগের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনীর উপদেষ্টা আলী আকবর বেলায়েতীর উপস্থিতিতে আজ ইরানের রাজধানী তেহরানের শহীদ বেহেশতী মেডিকেল ইউনিভার্সিটি ওডিটরিয়ামে ‘‘ ইরান, ইসলামী চিকিৎসা বিষয়ক উত্তরাধিকার ও সংস্কৃত ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এই সাংবাদিক সম্মেলনে ডঃ বেলায়েতী ছাড়াও শহীদ বেহেশতী বিশ্ববিদ্যালয়ের চ্যাঞ্ছেলর শাহিন মোহাম্মদ সাদেক উপস্থিত ছিলেন ।# 366136