IQNA

ব্রাজিলে ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক বৈঠক

13:41 - February 26, 2009
সংবাদ: 1748805
ব্রাজিলে ধর্মগুলোর মধ্যে সংলাপ সম্পর্কে নতুন করে বৈঠক অনুষ্ঠিত হয়েছে
সংবাদ সংস্থা spa এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দক্ষিণ আমেরিকার ইসলামী দাওয়াত কেন্দ্রের প্রধান ‘আহমাদ আল সেইফি’ বলেছেন, স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ধর্মগুলোর মধ্যে সংলাপ সম্পর্কিত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করার লক্ষ্যে ব্রাজিলের সউপউলো শহরে গত সোমবার ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক এই বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে,সৌদি আরব, মিশর, ফিলিস্তিন, সিরিয়া, ইন্দোনেশিয়া, মরিতানিয়া, আলজেরিয়া, মালয়েশিয়া ও ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশের ১৫০ জনেরও বেশি বিশিষ্ট খ্রিষ্টান ও মুসলিম চিন্তাবিদ উপস্থিত ছিলেন। এরআগে, সন্ত্রাস, দূর্নীতি, সহিংসতা, যুদ্ধ ও অবিচারের অবসান ঘটিয়ে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক সম্মান ও উপলব্ধিকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে গতবছরের জুন মাসে স্পেনের রাজধানী মাদ্রিদে ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয় ।# 368916
captcha