IQNA

সিঙ্গাপুরে পবিত্র কুরআন শিক্ষা বিষয়ক বিশেষ কার্যক্রম চালু করার লক্ষ্যে ‘সিঙ্গাপুরা’ নামক দারুল কুরআনের উদ্বোধন

15:34 - March 30, 2009
সংবাদ: 1759008
সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটিসির সিগাল্প মসজিদে গত শুক্রবার পবিত্র কুরআন শিক্ষা বিষয়ক বিশেষ কার্যক্রম চালু করার লক্ষ্যে ‘সিঙ্গাপুরা’ নামক দারুল কুরআনের উদ্বোধন করা হয়েছে।
দৈনিক Times Straits এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটির সিগাল্প মসজিদে গত শুক্রবার পবিত্র কুরআন শিক্ষা বিষয়ক বিশেষ কার্যক্রম চালু করার লক্ষ্যে ‘সিঙ্গাপুরা’ নামক দারুল কুরআনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গাপুর ইসলামী পরিষদের সভাপতি আল্লামা মুসা পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, সিঙ্গাপুরের প্রায় সকল মসজিদেই কম-বেশি পবিত্র কুরআন শিক্ষা দেয়া হলেও দেশটির রাজধানী শহরের ঐতিহ্যবাহি সিগাল্প মসজিদে ‘সিঙ্গাপুরা’ নামক যে দারুল কুরআন চালু হতে যাচ্ছে তা উচ্চতর পর্যায়ে পবিত্র কুরআন শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । # 380557
captcha