IQNA

ইয়ামেনে ‘‘ ইসলামে নারী অধিকার’’ শীর্ষক সম্মেলন

15:13 - April 20, 2009
সংবাদ: 1767522
ইয়ামেনের আল বিদা শহরে আজ ‘‘ ইসলামে নারী অধিকার’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে ।
ইয়ামেনের বার্তাসংস্থা ‘সাবা’ নিউজ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইয়ামেনের সিয়হাতি প্রদেশের আল বিদা শহরে আজ ‘‘ ইসলামে নারী অধিকার’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে । ইয়ামেনের আল বিদা মহিলা সমিতির প্রধান ইমন আব্দুর রহমান সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, নারী অধিকার এবং সমাজে নারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা বিশেষ করে সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নারীরা যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরির বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে । # 390857
captcha