IQNA

ইসলাম বিদ্বেষী এক ধরনের বর্ণবাদ : বান কি মুন

15:53 - April 21, 2009
সংবাদ: 1768073
জাতিসংঘের মহাসচিব বান কি মুন জেনেভায় বর্ণবাদ বিরোধী সম্মেলনের উদ্বোধনী ভাষণে ইসলাম বিদ্বেষী, ইহুদি বিদ্বেষীর মতোই একধরনের বর্ণবাদ বলে উল্লেখ করেছেন।
ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন জেনেভায় বর্ণবাদ বিরোধী সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেছেন আমরা আজ বিশ্বব্যাপী বর্ণবাদ ও বৈষম্যপূর্ণ আচরণের ব্যাপারে হুমকির সম্মোখিন । তিনি গুরুত্বারোপ করে বলেন, বৈষম্য ও বর্ণবাদ দূরিকরণের ব্যাপারে জোর প্রচেষ্টা চালানো সত্ত্বেও এখনও বিশ্ব থেকে বৈষম্য ও বর্ণবাদের অবসান হয় নি । জাতিসংঘের মহাসচিব বলেন, এখনও কোন কোন জাতি বর্ণবাদের সাথে পাঞ্জা লড়ছে । এমনকি এই বর্ণবাদের কারণেই আজ বিশ্বব্যাপী অনেক মানুষকে প্রাণ হারাতে হচ্ছে । তিনি গুরুত্বারোপ করে বলেন, বিশ্ববাসীকে আজ এমন এক সমঝোতায় আসতে হবে যাতে করে দুনিয়াতে আর বর্ণবাদ বা বৈষম্যবাদ নামের কোন কিছুর অস্তিত্ব না থাকে ।আর এক্ষেত্রে পদক্ষেপ নেয়ার এখনই উত্তম সময়। তিনি আরো বলেন, বর্ণবাদ দূর করার ব্যাপারে যে কারো কোন দ্বিমত নেই জেনাভার এই বর্ণবাদ বিরোধী এই সম্মেলনই তার প্রমান । মি: বানকি মুন আরো বলেন, বিশ্বজুড়ে সংখ্যালঘুরা উপেক্ষিত হোক কিংবা তাদের অধিকার থেকে বঞ্চিত হোক তা কারোরই কাম্য নয় ।তাই আমাদের উচিত সকলের সম্মিলত প্রচেষ্টায় বিশ্ব থেকে বর্ণবাদী নীতিকে উৎক্ষাত করা । # 391696
captcha