IQNA

ইউরোপে বসবাসরত মিশরীয়দের ইউনিয়ন পাশ্চিমা বর্ণবাদের বিরুদ্ধে মুসলমানদের রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে

13:58 - July 11, 2009
সংবাদ: 1800346
পশ্চিমা বর্ণবাদের বিরুদ্ধে এবং ইসলামী শিক্ষা ও পবিত্রতার সমর্থনে ইউরোপের সংখ্যালঘু মুসলমানদেরকে আন্দোলন করার আহবান জানিয়েছে ইউরোপে বসবাসরত মিশরীয়দের ইউনিয়ন ।
মিশরের দৈনিক আল বাশয়ের এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইউরোপে বসবাসরত মিশরীয়দের ইউনিয়নের সভাপতি ওসাম আব্দুস সামাদ গত সোমবার এক বিবৃতিতে সম্প্রতি এক জার্মান নাগরিকের হাতে মার্বেউল শার্বিনী নামের ৩৩ বছরের এক মিশরীয় মহিলা খুন হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন, কোন কোন পশ্চিমা স্বার্থান্বেশী গণমাধ্যম ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ভুল ও মিথ্যা তথ্য উপস্থাপন করে ইউরোপীয় দেশগুলোতে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে আতঙ্ক সৃষ্টি করার ফলেই পশ্চিমা দেশগুলোর মুসলমানরা আজ হত্যা, নিরযাতনসহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে ।তিনি শুধু মাত্র ইসলামী শালিন পোষাক বা হিজাব পড়ার কারণে এক জার্মান নাগরীকের হাতে মার্বেউল শার্বিনী নামের ঐ মিশরীয় মুসলিম মহিলার খুন হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এই র্ববর হত্যাযজ্ঞের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর জার্মান দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ করার জন্য ইউরোপের সংখ্যালঘু মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন । গত এক সপ্তাহ আগে ২৮ বছর বয়সী এলেক্স নামের এক চরমপন্থী জার্মান নাগরিক দেশের দারসেনা শহরে একটি পার্কে জনসম্মুখে মার্বেউল শার্বিনী নামের ঐ মিশরীয় মহিলাকে নির্মমভাবে হত্যা করে । # 430486
captcha