IQNA

আরব দেশগুলো ২২ আগস্ট রমজান পালন শুরু করবে

12:17 - August 05, 2009
সংবাদ: 1809924
সৌদিআরব, কুয়েত, মিশর ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশকিছু আরব দেশে ২২শে আগস্ট থেকে পবিত্র রমজান পালন শুরু হবে।
মিশরের জাতীয় জোতির্বিদ্যা ও ভূপ্রকৃতিবিদ্যা গবেষণা কেন্দ্রের প্রেসিডেন্ট সালাহ মাহমুদের উদ্বৃতি দিয়ে দৈনিক আল আখবর পত্রিকা জানায়, ২১ আগস্ট সূর্য ডোবার পর পবিত্র মক্কা নগরী ও কায়রোসহ বেশ কিছু আরব দেশের রাজধানী ও শহরে চাঁদ দেখা যাবে। ফলে, শুক্রবার পবিত্র শা’বান মাস শেষ হবে এবং শনিবার পবিত্র রমজান মাস শুরু হবে। কুয়েতের্‌ আবহাওয়াবিদ আদেল আল-সাদৌন বার্তা সংস্থা কুনাকে জানান, ২১আগস্ট শুক্রবার অনেক মুসলিম দেশে রমজানের চাঁদ দেখা যাবে। এদিকে, লিবিয়ার বিজ্ঞানী ও গবেষকরা বলেছেন, ২১ আগস্ট থেকে সে দেশে রমজান শুরু হবে। # 442724

captcha