দৈনিক আল তাজদিদের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মরক্কোর ওয়াকফ বিষয়ক মন্ত্রনালয়ের কুরআন ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ আল যারুকী বলেছেন, মরক্কোর ওয়াজেদা শহরের মাওলায়ে ইউসুফ মসজিদে রমজান মাসে পবিত্র কুরআনের হিফয, তাজভিদ ও তারতিল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । মরক্কোর ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ১০ থেকে ১৬ বছর বয়সীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়েরা যাতে পৃথক পৃথকভাবে অংশ নিতে পারে সেজন্য থাকছে বিশেষ ব্যবস্থা ।প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মরক্কোর ধর্ম মন্ত্রনালয়ের কুরআন ও সংস্কৃতি বিষয়ক দপ্তর বরাবর আবেদন করতে বলা হয়েছে ।# 445220