IQNA

ইস্তাম্বুলে ইউরোপের শিয়া মুসলমানদের সর্ববৃহৎ মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

21:59 - August 11, 2009
সংবাদ: 1812425
তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতির মধ্যদিয়ে রোববার ইস্তাম্বুল শহরে ইউরোপের শিয়া মুসলমানদের সর্ববৃহৎ মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।
দৈনিক ভাতানের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুল শহরে গত রোববার ইউরোপের শিয়া মুসলমানদের সর্ববৃহৎ মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে ।উদ্বোধনী অনুষ্ঠানে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহীম জাফার, ইরাকের যুব ও ক্রীড়ামন্ত্রী জসেম মোহাম্মদ, বিশ্ব আহলে বায়াত পরিষদের মহাসচিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হাসান আখতারীসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইস্তাম্বুল শহরের গর্ভণর কাদের তুপবশ ইউরোপের শিয়া মুসলমানদের সর্ববৃহৎ এই মসজিদ কমপ্লেক্সটির নির্মানকাজ সফলভাবে সম্পন্ন করতে পারায় সন্তোষ প্রকাশ করে বলেন, এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের মধ্যদিয়ে আজ থেকে তুরস্কের ইতিহাসে নতুন মাত্রা যুক্ত হলো। # 445896
captcha