IQNA

সৌদি আরবে ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী চলছে

9:33 - October 18, 2009
সংবাদ: 1838340
সৌদি আরবের দাম্মামে গত ১১ই অক্টোবর থেকে ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী শুরু হয়েছে।
সৌদি গেজেট ডেইলির খবর অনুসারে, দশদিনব্যাপী এ প্রদর্শনীতে ৪০ জন বিশেষজ্ঞের প্রায় ৭০টি ক্যালিগ্রাফি স্থান পেয়েছে।
সৌদি আরবের নতুন প্রতিষ্ঠিত ক্যালিগ্রাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এ প্রদর্শনীর মাধ্যমে সৌদি আরবের নতুন ক্যালিগ্রাফারকে উৎসাহিত করতে, এ কাজে তাদের আরো অংশগ্রহণ বাড়াতে এবং নতুন নতুন মুখ খুঁজে বের করতে এবারের ক্যালিগ্রাফ প্রদর্শনীর আয়োজন করা হয়। # 479148
captcha