কয়েক মাস ধরে তিনি ফুঁসফুঁসের জটিলতায় ভুগছিলেন। মাস্টার সোবদেল কয়েকমাস ধরে তার বাড়িতে ডাক্তারের পর্যবেক্ষণে ছিলেন। তবে, গত কয়েক দিন ধরে তার ফুঁসফুঁসের ইনফেকশন মারাত্মক আকার ধারণ করলে অবস্থার অবনতি হয় এবং আজ সকালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।তার পরিবারের সদস্যরা প্রখ্যাত এই মুয়াজ্জিনের জন্য দোয়ার করার জন্য অনুরোধ জানিয়েছেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের প্রথম দিকে ইরানীরা মাস্টার সোবদেলের আযান শুনতে পেতেন।
তিনি বিভিন্ন সময় বহু কবিতা ও বিপ্লবী গান লিখেছেন। এ ছাড়া, গান কম্পোজিংয়ে তার হাত ছিল। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “খোমেনী, ও ইমাম”, “একত্ববাদের ডাক”। বৃহস্পতিবার সকাল নয়টায় তেহরানের আল মাহদি মসজিদে তার দাফন অনুষ্ঠান হবে। # 487790