IQNA

লেবাননে মোল্লা সাদরা কংগ্রেস অনুষ্ঠিত হবে

21:23 - November 15, 2009
সংবাদ: 1849509
বৈরুতে ইরানী কালচারাল সেন্টার মোল্লা সাদরা কংগ্রেস অনুষ্ঠানের পরিকল্পনা করছে
হাউজা বার্তা সংস্থার খবর অনুযায়ী, বৈরুতের ইরানী কালচারাল অ্যাটাশে হুজ্জাতুল ইসলাম রাইসজাদেহ বলেন, আগামী ২০১০ সালের মার্চ মাসে এ কংগ্রেস অনুষ্ঠিত হবে। লেবাননের রাজধানী বৈরুতের রুহ-আল-কুদ্‌স বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় এ সম্মেলনে ফ্রান্স, বেলজিয়াম ও সিরিয়া থেকে বিশেষজ্ঞরা অংশ নেবেন।
তিনি জানান, “দুই দিনের কংগ্রেস চলাকালে একটি বিশেষ কমিটি গঠন করা হবে এবং অনুষ্ঠানে মোল্লা সাদরার চারিত্রিক বৈশিষ্ট্য, তার কালজয়ী দর্শন, বুদ্ধিবৃত্তির উপযুক্ততা, তার দর্শনে স্বর্গীয় চিন্তা-চেতনা এবং জ্ঞান ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হবে।”
কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সাদরা ইসলামী দর্শন গবেষণা ইন্সটিটিউটের প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ খাতামী বক্তব্য রাখবেন। কংগ্রেসে ইরানের পবিত্র কোমের আলেম হুজ্জাতুল ইসলাম শোমালি ও হুজ্জাতুল ইসলাম ফানায়ী অংশ নেবেন। হুজ্জাতুল ইসলাম রাইসজাদেহ এ কংগ্রেস অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য ইরানের সাদরা ইসলামী দর্শন গবেষণা ইন্সটিটিউট ও লেবাননের রম্নহ-আল-কুদ্‌স বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। # 492382
captcha