IQNA

ভারতে তাজবিদ কোর্সে গ্রাজুয়েট ছাত্রদের সংবর্ধনা

19:47 - February 11, 2010
সংবাদ: 1885778
ভারতের মাদ্রাসা থেকে কুরআনের তাজবিদ কোর্সে গ্রাজুয়েট করা সাড়ে তিনশ’ ভারতীয় ও নেপালি হাফেজ ছাত্রকে সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও ‘বিশ্ব কুরআন হাফেজ সোসাইটি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কুরআন হেফজ করা ও কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা গ্রাজুয়েট ছাত্রদেরকে কুরআন হেফজ করা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেন এবং এ সব ছাত্র সমাজে এক সময় আদর্শ মানুষে পরিণত হবে বলে মন্তব্য করেন। পরে তাজবিদ কোর্স সম্পন্নকারী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। # 537798
captcha