IQNA

কানাডায় বাৎসরিক কোরআন প্রতিযোগিতা

23:15 - March 28, 2010
সংবাদ: 1900376
আন্তর্জাতিক বিভাগ : কানাডার নবম বাসৎরিক কোরআন হেফজ (মুখস্থ) প্রতিযোগিতার প্রাথমিক পর্ব আগামী মাসের ১৪ ও ১৫ই এপ্রিল ভ্যানকুভার শহরস্থ ইসলামিক ইনফরমেশন সেন্টারে (IIC) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
quran.islamicinfocenter এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : এ প্রতিযোগিতা মুসলমানদেরকে কেরাত ও কোরআনের আয়াত মুখস্থ করার প্রতি উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ইসলামিক ইনফরমেশন সেন্টারের উদ্যোগে এবং দারুল মাদিনা ইসলামিক সেন্টার ও ইকরা ইসলামিক স্কুলের সহযোগিতায় ভ্যানকুভার শহরে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীরা হেফজ বিভাগে ৭টি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। গ্রুপের বিবরণ নিম্নরূপ :
(১) ২১-৩০ পারা, (২) ২৬-৩০ পারা, (৩) ২৮-৩০ পারা (অনুর্ধ্ব ষোল বছরে প্রতিযোগীদের জন্য), (৪) ২৯ ও ৩০ পারা (অনুর্ধ ১৩ বছরের প্রতিযোগীদের জন্য), (৫) ৩০ পারা (অনুর্ধ এগারো বছরের প্রতিযোগীদের জন্য), (৬) ত্রিশ পারার অর্ধেক (অনুর্ধ নয় বছরের প্রতিযোগীদের জন্য), (৭) সূরা আ’লা (নব মুসলিমদের জন্য)।
প্রাথমিক পর্বে উন্নীত প্রতিযোগীরা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে নগদ অর্থ পুরস্কার দেয়া হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। #555371
captcha