IQNA

মিসরে ইসলামী শিল্প যাদুঘর উদ্বোধন করা হবে

23:47 - May 05, 2010
সংবাদ: 1918323
আন্তর্জাতিক বিভাগ: মিসরের সংস্কৃতিমন্ত্রী ‘ফারুক হাসানী’ কায়রোতে আগামী ১৫ই জুলাই ইসলামী শিল্প যাদুঘরের উদ্বোধনের কথা জানিয়েছেন।
মিসরীয় দৈনিক ‘আল ইয়াওম আস সাবে’ –এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ফারুক হাসানী মিসরের ইসলামি শিল্প যাদুঘর পরিদর্শন করে বলেন: এ যাদুঘর ৪ কোটি মিসরীয় লিরা ব্যয়ে সংস্কার করা হয়েছে এবং এ যাদুঘরের ১০০ বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ১৫ই জুলাই এক জাকজমক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ যাদুঘর উদ্বোধন করা হবে।
কায়রোর এ যাদুঘরের সংস্কারের কাজ ৩ বছর পূর্বে শুরু হয়েছে এবং ১ লাখ ২টিরও বেশী প্রাচীন ইসলামী শিল্পকর্ম এ যাদুঘরে রয়েছে।
মিসরের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ‘যাহি হাওয়াস’ এ সম্পর্কে বলেছেন: কায়রোর ইসলামী শিল্প যাদুঘরটি বিশ্বের বৃহত্তম যাদুঘরসমূহের অন্যতম এবং এতে বিভিন্ন প্রাচীন লোহা, কাঁচ, সিরামিক, ব্লুর, চুন দ্বারা তৈরীকৃত বিভিন্ন শিল্পকর্ম এবং বিভিন্ন কার্পেট ও জায়নামাযসহ অনেক মূল্যবান জিনিষ রয়েছে। #574129
captcha