নুন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: কারবালার শিয়ারা ইমাম হুসাইন (আ.) এর রওজা মোবারকে হযরত উম্মুল বানীন (সা. আ.) এর স্মরণে শোকানুষ্ঠান পালন করেছে। এ সময় তারা হযরত মুহাম্মাদ (স.) ও আহলে বাইত (আ.) এর জীবন পদ্ধতিকে আঁকড়ে ধরার প্রতি গুরুত্বারোপ করেন। তারা জান্নাতুল বাকী কবরস্থানে নিস্পাপ ইমামগণ (আ.) ও উম্মুল বানীন (আ.) এর মাজারের সংস্কারের অনুমতি প্রদানের জন্য সৌদি সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।
কারবালার শিয়ারা, সৌদি সরকারের উপর চাপ সৃষ্টির করার জন্য মুসলিম উম্মাহ’র প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা শিয়াদেরকে তাদের ইমামগণ (আ.) এর মাজার সংস্কার ও সেথায় গম্বুজ ও রওজা নির্মাণের অনুমতি দান করে।
উল্লেখ্য যে, হযরত উম্মুল বানীন (আ.) এর ওফাত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ শোকানুষ্ঠান ইরাকের বিভিন্ন ইমাম বাড়ী, ধর্মীয় কেন্দ্র এবং ইমামগণ (আ.) এর রওজা মোবারকে অনুষ্ঠিত হয়েছে।# 587490