IQNA

সুডানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীর অনুষ্ঠান সূচী সম্পর্কে বিশেষ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

23:43 - February 08, 2011
সংবাদ: 2077956
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: দাহেয়ে ফাজর তথা দশ প্রভাতি’র বিভিন্ন কর্মসূচীর বর্ণনা দিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের বিশেষ সাংবাদিক সম্মেলনে সুডানের রাজধানী খারতুমে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সাংবাদিক সম্মেলন প্রযুক্তির ক্ষেত্রে ইরানের ইসলামি বিপ্লবের বিভিন্ন অর্জন ও বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যণীয় উন্নয়নের বিষয়টি সুডানীয় সমাজে পরিচিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচী উত্তমরূপে আয়োজনের উদ্দেশ্যে গতকাল সোমবার ৭ই ফেব্রুয়ারী এদেশের একটি আধা সরকারী সংস্থার সহযোগিতায় এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
এ সাংবাদিক সম্মেলন সুডানে অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ হামেদ মালাকুতী তাবার ও ইরানি রাষ্ট্রদূত জাওয়াদ তুরক আবাদী’র উপস্থিতিতে সুডানে অনুষ্ঠিত হয়েছে।#742174
captcha