IQNA

ভারতে ইমাম হুসাইন (আ.) এর জীবনীর উপর পর্যালোচনামূলক সভা

22:55 - April 09, 2011
সংবাদ: 2102920
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইমাম হুসাইন (আ.) এর জীবনী’র উপর পর্যালোচনামূলক সভা ৫ হতে ১৪ই এপ্রিল নাগাদ দশদিন ব্যাপী ভারতের লাখনৌ শহরের যায়নাবিয়াহ ইমামবাড়ীতে শুরু হয়েছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সভা আয়োজনকারী পরিষদের প্রধান যাওয়ার হুসাইন বলেছেন: এ সভা গত ৫ এপ্রিল হতে শুরু হয়ে আগামী ১৪ই এপ্রিল নাগাদ অব্যাহত থাকবে। প্রতিদিন মাগরিব ও এশার নামাযের পর স্থানীয় সময় রাত ৮টার সময় লাখনৌ শহরের যায়নাবিয়াহ ইমামবাড়ীতে অনুষ্ঠিত হবে।
এছাড়া এ ধর্মীয় সভায় লাখনৌ শহরের বিশিষ্ট আলেম জনাব তাকী রেজা এবং ভারতের মুসলিম অধিকার বিষয়ক পরিষদের প্রধান জনাব কালবে সাদেক বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, সর্বশেষ সভাটি আগামী ১৪ই এপ্রিল রাত ৯টায় অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের জন্য সকল মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।#770879
captcha