IQNA

ফরাসীরা ইসলাম ধর্ম সম্পর্কে পরিচিতি লাভ করবে

8:50 - April 25, 2011
সংবাদ: 2111340
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ফরাসীরা ইসলামি শিক্ষার সাথে পরিচিত লাভ করতে আগামী ১লা মে ফ্রান্সের মারসেই শহরে সমবেত হবে।
Institut-imem ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মেডিটেরানিয়া ইসলামিক স্ট্যাডিজ সেন্টার এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফ্রান্সের অধিবাসীদেরকে ইসলামের মৌলিক বিষয়াবলী’র সাথে পরিচিত করবে।
এ প্রকল্পের ৮ম পর্ব আগামী ১লা মে স্থানীয় সময় সকাল ৯টা হতে মুসলিম ও অমুসলিমদের উপস্থিতিতে মারসেই শহরের বড় পার্কে অনুষ্ঠিত হবে। এতে ওলামা ও মুসলিম চিন্তাবিদগণ হযরত মুহাম্মাদ (স.) এর সুন্নতের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।
সুইজারল্যাণ্ডে বসবাসরত বিশিষ্ট ইসলাম বিশেষজ্ঞ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব তারেক রামাজান, তুরস্কের ইলাহিয়্যাত কলেজের শিক্ষক জনাব মুহাম্মাদ কারাদাগসহ সুইজারল্যান্ড ও সৌদি আরবের বেশ কয়েকজন আলেম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এতে উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।#779762
captcha