Oshia ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ আনন্দ মাহফিল স্থানীয় সময় বিকাল ৩টায় শুরু হবে। ইসলামিক ইউনিয়নের কর্মকর্তাগণ, উক্ত অনুষ্ঠানে উপস্থিত আহলে বাইত (আ.) এর ভক্তদের জন্য বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে।
এদিকে ব্রিটিশ ইসলামিক সেন্টারের উদ্যোগে এ পবিত্র দিবস উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
উক্ত সেমিনারের যে সকল বিষয়ের উপর আলোকপাত করা হবে তন্মধ্যে রয়েছে : ইতিহাস ও শিয়াদের দৃষ্টিতে গ্বাদীর, গ্বাদীরের উপর বিশ্লেষণমূলক আলোচনা, নেতৃত্ব ও বেলায়েতের অর্থ, ইমাম মাহদী (আ. ফা.) এর আবির্ভাব, অন্তর্ধানের যুগে বেলায়েতে ফাকীহ, ইমাম মাহদী (আ.) এর অপেক্ষায়রতদের বৈশিষ্ট্যাবলী ইত্যাদি।
এছাড়া একই কেন্দ্রে আগামী ১৫ই নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে এ দিবস উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন শহরসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে অবস্থিত শিয়া কেন্দ্রসমূহ এ পবিত্র দিবস উপলক্ষে আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের যে সকল শহরে এ দিবস উদযাপিত হতে যাচ্ছে সেগুলোর মধ্যে টরেন্টো, নিউইয়র্ক, হিউস্টন, টেক্সাস, লস এ্যাঞ্জেলেস, ভিয়েনা ও লন্ডন উল্লেখযোগ্য।# 897860