IQNA

বৃটেনে হযরত ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা পালিত হবে

17:50 - December 17, 2011
সংবাদ: 2240187
আন্তর্জাতিক বিভাগ : ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা ও হযরত যায়নাব (আ.) এর বিরত্বের স্মরণে লন্ডনে অবস্থিত বৃটিশ ইসলামি কেন্দ্রে ধারাবাহিক সভার আয়োজন করা হয়েছে।
Ic-el এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ দিবস উপলক্ষে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার উদ্যোগে এবং বৃটিশ ইসলামি কেন্দ্রের সহযোগিতায় ১০ রজনী ব্যাপী বিশেষ ধারাবাহিক সভা উক্ত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
‘আশুরার শিক্ষার জীবিত করণ’ শীর্ষক শিরোনামে উক্ত সভা আগামী ১৪ই জানুয়ারী হতে শুরু হবে। এ সভাসমূহ স্থানীয় সময় রাত ৮ টা হতে রাত ১০ টা নাগাদ ইংরেজী ভাষায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, লন্ডন ইসলামিক কলেজে’র অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাঈদ বাহমানপুর এ সভাসমূহে বক্তব্য রাখবেন।#916859
captcha