ইয়েমেনের অফিশিয়াল বার্তা সংস্থার বরাত দিয়ে ইকনার রিপোর্ট : সশস্ত্র ব্যক্তিরা লিবিয়ার দোরনা শহরের ঐ মসজিদে বিস্ফোরণ ঘটায়।
সংবাদ সূত্রসমূহ জানিয়েছে যে, এ ঘটনায় কেউ হতাহত না হলেও মসজিদের পাশে পার্করত বেশ কয়েকটি গাড়ী’র ক্ষতিগ্রস্থ হয়েছে।
বলাবাহুল্য, সম্প্রতি লিবিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক ফলাফল অনুযায়ী জাতীয়তাবাদীরা এগিয়ে রয়েছে এবং ইসলাম পন্থীরা রয়েছে দ্বিতীয় স্থানে। এ পর্যন্ত শতকরা ৮০ ভাগ ভোট গণনার কাজ সম্পন্ন হয়েছে।#1049489