IQNA

আযানের মধুর ধ্বনি হতে বঞ্চিত অটোয়ার মুসলমানরা

12:40 - September 07, 2012
সংবাদ: 2406580
আন্তর্জাতিক বিভাগ : অটোয়া শহরের ৮টি মসজিদের মধ্য হতে মাত্র একটি মসজিদের মিনার রয়েছে, কিন্তু ঐ মিনার হতেও আযান প্রচারের অনুমতি নেই।
Palestine info ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : অটোয়া ইসলামি কেন্দ্রের কার্যনির্বাহী পরিষদের প্রধান ‘উমার মাহফুজী’ বলেন : আমাদেরকে এটা গ্রহণ করতে হবে যে, আমরা খ্রিষ্টান সমাজে জীবন-যাপন করছি এবং শরয়ী সময়ে আযানের ধ্বনি শোনা সম্ভব নয়।
কানাডার মোট জনসংখ্যার (৩ কোটি ২৮ লাখ) ১.৯% হচ্ছে মুসলমান এবং খ্রিষ্টান ধর্মের পর ইসলাম ধর্ম হচ্ছে এ দেশের সর্ববৃহৎ ধর্ম। অটোয়া শহরের মোট জনসংখ্যার ৩.৯% মুসলমান। এছাড়া অটোয়া শহরের মোট ৮টি মসজিদের মাত্র একটি মসজিদে মিনার থাকলেও তা হতে আযান প্রচার নিষিদ্ধ।
উল্লেখ্য, ইউরোপের অনেক দেশেই মসজিদ হতে আযান প্রচার নিষিদ্ধ, পাশাপাশি মসজিদের উপর মিনার নির্মাণের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
এ পর্যন্ত কানাডার কোন মসজিদ হতে আযানের ধ্বনি শোনা যায়নি। নির্ধারিত আইনের ভিত্তিতে অটোয়া শহরে আযান প্রচার নিষিদ্ধ এবং মসজিদ ও ইসলামিকেন্দ্রসমূহ শুধুমাত্র নিজেদের গণ্ডির মধ্যে আযান প্রচার করতে পারে। এ কারণে অটোয়া শহরের মুসলমানরা আযান ও নামাযের সময় সম্পর্ক অবগত হওয়ার জন্য সফ্টওয়্যার ব্যবহার করে।#1091386
captcha