রাজনৈতিক বিভাগ: আমেরিকায় মহানবী (স.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে আজারবাইজানী জনতা, আমেরিকান দূতাবাসে সম্মুখে বিক্ষোভ মিছিল সমবেত করলে এদেশের পুলিশ বাহিনী উক্ত বিক্ষোভ মিছিলে বাধা প্রয়োগ করে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মহানবী (স.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে আজারি শতাধিক মুসলিম জনতা ১৭ই সেপ্টেম্বর, স্থানীয় সময় বিকাল ৩টায় ক্রোধ প্রকাশের জন্য বাকু শহরে অবস্থিত আমেরিকান দূতাবাসের সম্মুখে বিক্ষোভ মিছিল বের করেন। উক্ত বিক্ষোভ মিছিলে এদেশের পুলিশ বাধা প্রয়োগ করে।
‘আল্লাহ আকবর’ ব্যানার নিয়ে অজরই মুসলমানেরা আমেরিকান দূতাবাসে অভিমুখে যাচ্ছিলেন ঠিক তখনই বাকু শহরে পুলিশ বাহিনী বিক্ষোভ মিছিলে হামলা করে। ৩০ জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাদেরকে কারারুদ্ধ করা হয়েছে।
1103073