IQNA

পাকিস্তানের কোয়েটা শহরে শিয়াদের বিক্ষোভ

23:13 - January 21, 2013
সংবাদ: 2484109
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের বালুচিস্তান রাজ্যের প্রায় ১ শত শিয়ার নিহত হওয়ার প্রতিবাদে এদেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থায় ইকনা শাখার রিপোর্ট : গত ১০ই জানুয়ারী পাকিস্তানের কোয়েটা শহরের আলামদার স্ট্রীটের পরস্পর ৩টি বিস্ফোরণ এবং প্রায় ১০০ শিয়া মুসলিমসহ ১৩০এর অধিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে এদেশের করাচী, ইসলামাবাদ, লাহোর, কোয়েটা, পেশোয়ার ও স্কার্ডুসহ অন্যান্য শহরের প্রতিবাদের ঝড় উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে ‘মাজলিসে ওয়াহদাতে মুসলিমীন’, ‘ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন’সহ সামাজিক বিভিন্ন সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে।
‘জুম্বিশে হুসাইনিয়া পাকিস্তান’, ‘শিয়া ঐক্য পরিষদ’ ও ‘জাফারিয়া এলায়েন্স’ বিভিন্ন শহরে ব্যাপক জনতার উপস্থিতিতে বিক্ষোভ করে পাকিস্তানে নিরাপরাধ জনগণ বিশেষতঃ শিয়া হত্যা বন্ধের জন্য পাকিস্তান সরকারের কার্যকরী পদক্ষেপের দাবী জানিয়েছে।
উল্লেখ্য, এ বিক্ষোভ ও অনশন চারদিক যাবত অব্যাহত থাকার পর অবশেষ সরকারের প্রতিশ্রুতি এবং বালুচিস্তান রাজ্য সরকার ভেঙ্গে দিয়ে এ প্রদেশকে কেন্দ্রীয় সরকারের আয়ত্বে নেয়ার মাধ্যমে উক্ত বিক্ষোভ ও অনসনের সমাপ্তি হয়।#1175454
captcha