কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সেমিনারের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করে লাহোর শহরের বিশিষ্ট ক্বারি। পরবর্তীতে সুন্নি ঐক্য পরিষদের পরিচালক ‘মোহাম্মাদ হানিফ তাইয়্যেব’ তার নিজের বক্তৃতায় বলেন, মুসলমানেরা শুধুমাত্র ঐক্য এবং সংহতি বজায় রাখার মাধ্যমে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাড়াতে সক্ষম হবে।
তিনি আরও জানান, পশ্চিমা দেশগুলো এবং আমেরিকা সর্বদা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানে ইসলামের শত্রুরা তাদের অশুভ লক্ষ্য অর্জনের জন্য ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান এবং মিয়ানমারের জনগণের উপর হস্তক্ষেপ করেছে।
সুন্নি ঐক্য পরিষদের পরিচালক শেষপ্রান্তে বলেন, বর্তমানে বিশ্ব মুসলিম বাসীদের একত্রিত হতে হবে এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
এই সেমিনার এদেশের বিশিষ্ট ওলামাগণ, চিন্তাবিদ, ধর্মীয় গবেষক এবং লাহোর শহরের মুসলিম অধিবাসীদের উপস্থিতিতে ৬ষ্ট এপ্রিলে অনুষ্ঠিত হয়েছে।
1208652