
বার্তা সংস্থা ইকনা: সেনাগালে নিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর সৈয়দ হাসান ইসমাতি’র সাথে সেনাগালের সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রী আম্বাগিঙ্ক আন্দায়া সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
জনাব সৈয়দ হাসান ইসমাতি এ সাক্ষাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সেনাগাল সরকার ও এদেশের শান্তিপ্রিয় মুসলিম জনতার প্রতি সালাম নিবেদন করে দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির কথা ঘোষণা করেন। বিশেষতঃ শিল্প ও ধর্মীয় অঙ্গনে।
তিনি বলেন: বর্তমানে আমরা অবরোধ পরবর্তী সময় অতিক্রম করছি এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিশেষতঃ মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার প্রস্তুতি নিচ্ছি।
এরপর জনাব আন্দায়া বলেন : বর্তমানে আমরা সেনেগালের রাজধানী ডাকারের কাছাকাছি একটি সিনে সিটি তৈরী করছি। পাশাপাশি হযরত বেলাল (রা.) এর উপর চলচ্চিত্র নির্মাণের ইরানের অভিজ্ঞতা ও সহযোগিতা কামনা করছি।
তার সংযোজন: মসজিদের প্রতি বিশেষ আসক্তি রয়েছে সেনেগালের জনগণের আর তাই আমরা আশাবাদী যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ইবাদতের এ স্থানগুলোকে কার্পেট সমৃদ্ধ করতে আমাদেরকে সহযোগিতা করবে।#3475473